পয়লা বৈশাখে পাঁচফোড়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এবারও ফাগুন অডিও ভিশন পয়লা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ এপ্রিল, শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে। এবারের পর্ব উপস্থাপনায় থাকছেন অভিনয়শিল্পী প্রাণ রায়, আবু মাসুদ ও ফারজানা চুমকি।
এই পর্বে বৈশাখের ওপর দু’টি বিশেষ গান রয়েছে। একটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। গানটির কথা লিখেছেন গাজী মাযহারুল আনোয়ার এবং সুর করেছেন রবি চৌধুরী। আর অন্যটি গেয়েছেন এই প্রজন্মের সংগীত শিল্পী কনা। গানটির সংগীতায়োজনে করেছেন জুয়েল। এ ছাড়াও সংগৃহীত কথায় কানাই লাল শীলের সুরে পল্লিগীতি ‘মাঝি বাইয়া যাও রে...’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এ ছাড়া মোশাররফ হোসেন নামক একজন বংশীবাদকের বিচিত্র বংশীবাদনও থাকবে এবারের পর্বে।