ফারিয়ার ভাষা বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারিয়া
ফারিয়া

পাবনা অঞ্চলের ভাষায় লেখা একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করতে গিয়ে ভাষা বিড়ম্বনায় পড়লেন লাক্স তারকা ফারিয়া শাহ্রিন। ২৬ ও ২৭ নভেম্বর পুবাইলের শুটিংপল্লিতে সাগর জাহানের লেখা ও শেখ সেলিমের পরিচালনায় একটি বিরাট সংবর্ধনা নাটকে অভিনয় করতে গিয়ে এই সমস্যায় পড়েন তিনি।
ফারিয়া বলছিলেন, ‘আমি এর আগে পাবনা অঞ্চলের ভাষায় অভিনয় করিনি। সহশিল্পী মোশররফ করিম বারবার শিখিয়ে দিচ্ছিলেন, কিন্তু অর্ধেক প্রমিত, অর্ধেক পাবনা, আবার কখনো নোয়াখালীর ভাষাও মুখ থেকে বের হয়ে সংলাপ সব গুবলেট করে দিচ্ছিল। প্রতিটি শব্দ বলতে গিয়ে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এক একটি দৃশ্য ওকে হতে সময়ও লেগেছে প্রচুর।’