ফারুককে দিয়ে নতুন অনুষ্ঠান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘নানা রঙের দিনগুলি’। খ্যাতিমান, সফল ব্যক্তিদের জীবনের নানা ধরনের ঘটনা ও তাঁদের স্মৃতিচারণা নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেতা ফারুক। আগামীকাল প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। অনুষ্ঠানটির প্রযোজক ফারুক খান বলেন, প্রতি পর্বে একজন বরেণ্য ব্যক্তিত্ব তাঁর ব্যক্তি ও কর্মজীবনের বিভিন্ন পর্যায়ের নানা ঘটনা নিজমুখে বর্ণনা করবেন। পাশাপাশি তুলে ধরবেন নিজের ভালো লাগা বিষয়গুলো।
আগামীকাল প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। এতে ফারুক তাঁর জীবনের নানা ধরনের ঘটনা তুলে ধরেছেন। বলেছেন বেশ কিছু স্মৃতি নিয়ে। এটি প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।