ফিরোজা বেগমের পরিবার নিয়ে টিভি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গল্প শুধু গল্প নয়’ অনুষ্ঠানের সঞ্চালিকার সঙ্গে ফিরোজা বেগমের পরিবারের সদস্যরা
‘গল্প শুধু গল্প নয়’ অনুষ্ঠানের সঞ্চালিকার সঙ্গে ফিরোজা বেগমের পরিবারের সদস্যরা

ফিরোজা বেগমের উত্তরাধিকারেরা কীভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গানের সঙ্গে জড়িয়ে গেছেন, সেই গল্পই উঠে এসেছে গল্প শুধু গল্প নয় অনুষ্ঠানে। ফিরোজা বেগমের ভাইয়ের মেয়ে ও সংগীতশিল্পী সুস্মিতা আনিস প্রথম আলোকে বলেন, ‘এনটিভির ঈদ আয়োজনের এ অনুষ্ঠানে শাফিন আহমেদ, হামিন আহমেদ, রুবাবা দৌলা, আমরা কাজিনেরা মিলে আড্ডা দিয়েছি। গান নিয়ে কথা বলেছি, গান করেছি।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ, প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।