ফিলিং রোমান্টিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকিয়া বারী মম
জাকিয়া বারী মম

বৃষ্টির দিনে দূরে কোথাও ঘুরতে যেতে কার না ভালো লাগে। আজ তেমনই সুযোগ মিলেছিল অভিনেত্রী জাকিয়া বারী মমর। উত্তরার মন্দিরায় একটি শুটিং স্পটে যাওয়ার পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘ফিলিং রোমান্টিক’।
বেশ কয়েক বছর পর মম আবারও জুটি বেঁধেছেন তাহসানের সঙ্গে। শিহাব শাহীনের পরিচালনায় ‘এখন আর রূপকথা হয় না’ নামের ওই নাটকটির আজই ছিল শেষ শুটিং। শিহাব শাহীন জানান, ‘বৃষ্টিটা হওয়াতে ভালোই হয়েছে। শুটিং করতে সুবিধা হবে।’
মুঠোফোনে মম জানালেন, ‘ফেসবুকে আপলোড করা ছবিটা আসলে শুটিংয়ের। বেড়াতে যাওয়া শুটিং দুই-ই হলো।’ এই নাটকে মম কাজ করছেন তাহসানের সঙ্গে। নাটকে তাহসানকে দেখা যাবে একজন শিক্ষকের ভূমিকায়। এর আগে শিহাব শাহীন তাহসান ও মমকে নিয়ে বানিয়েছিলেন ‘নীলপরি নীলাঞ্জনা’ নামের একটি নাটক। এই নাটকের মধ্য দিয়ে শিহাব শাহীনের সঙ্গে প্রথম কাজ করছেন মারজুক রাসেল।
নাটকটি যৌথভাবে লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন। আসছে ঈদুল ফিতরে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে।