প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হবে। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এ নাটকের পরিচালনা করেছেন আবুল হায়াত। এতে অভিনয় করেছেন তারিন, আজাদ আবুল কালাম প্রমুখ।
ফুলজান জেদি মেয়ে। গ্রামের দফাদারের মেয়ে। পয়সাওয়ালা আদালতের পিয়ন রহমতের সঙ্গে তাকে বিয়ে দেন তার বাবা। প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১০ বছরের ছেলের দেখাশোনার জন্যই রহমত বিয়ে করে ফুলজানকে। কিন্তু প্রথম দিন থেকেই শুরু হয় বউ-শাশুড়ির বিরোধ।