ফেসবুকে এলেন তিশাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা
তিশা

এত দিন ফেসবুকে তিশার নামে যত অ্যাকাউন্ট ছিল, সবই ভুয়া। আজই তিনি যুক্ত হলেন ফেসবুকে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অ্যাকাউন্টসহ খুললেন ফ্যান পেজ। এখন থেকে তাই তিশার ভক্তরা ফেসবুকেও পাবেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে।
ফেসবুকে তিশা তাঁর যুক্ত হওয়ার আভাসটি কিছুদিন আগেই দিয়েছিলেন। আজ সন্ধ্যায় তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ও ফ্যান পেজ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান পপকর্ন ডিজিটাল।
ফেসবুক নিয়ে বরাবরই অনাগ্রহী ছিলেন তিশা। জানা গেছে, ফেসবুকে যুক্ত হওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছেন স্বামী মোস্তফা সরয়ার ফারুকী। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রায়ই ফেসবুকে আমার কাছে তিশার ভক্তদের অনুরোধ আসে, তাঁদের নানা খবরাখবর তিশার কাছে যেন পৌঁছে দিই। তাই এই কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য তিশাকে ফেসবুকে আসার জন্য সব সময়ই উৎসাহ দিয়ে যাচ্ছিলাম। অবশেষে সে যুক্ত হয়েছে। আমিও কিছুটা মুক্ত হলাম।’
ফেসবুক পেজ থাকায় এখন থেকে ভক্তরা তিশার ব্যাপারে আরও ভালোভাবে জানতে পারবেন। এ পেজটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পক্ষে রেদওয়ান রনি বলেন, ‘তিশার মতো জনপ্রিয়তম অভিনেত্রীর ফেসবুক পেজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকতে পেরে আমরা সম্মানিতবোধ করছি।’

অভিনয়শিল্পী তিশা বলেন, ‘আমি আমার ভক্তদের অনেক ভালোবাসি। তাঁরাই আমাকে তৈরি করেছেন। আমি এত দিন ফেসবুকে ছিলাম না, কারণটা এই নয় যে আমি ভক্তদের কাছ থেকে দূরে থাকতে চেয়েছিলাম। আমি আসলে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে জীবন যাপন করতে চাইনি। কিন্তু এখন একটা পরিবেশে মনে হয়েছে, ভক্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফেসবুক অনেক ভালো মাধ্যম। আমার পেজ ব্যবস্থাপনা করবে পপকর্ন আর আমি শুধু প্রতিদিন একটা করে পোস্ট দেব। ভাবলাম, এটা তেমন কোনো ব্যাপার নয়। এখন থেকে এই পেজে আমি আমার বিভিন্ন কাজের তথ্য দেব, মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে সরাসরি কথাও বলব।’