ফেসবুকে ভেরিফাইড শাইখ সিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাইখ সিরাজ
শাইখ সিরাজ

ভেরিফাইড হলো গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ফেসবুক পেইজ। বৃহস্পতিবার রাতে ফেসবুক কর্তৃপক্ষ সাংবাদিক ক্যাটাগরিতে তাঁর পেইজ ভেরিফাইড করে। শাইখ সিরাজের ফেসবুক পেইজ এবং ব্যক্তিগত প্রোফাইল থেকে এ তথ্য জানানো হয়।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমার ফেসবুক পেইজ ভেরিফাইড হওয়াতে আমি সত্যিই খুব খুশি। এই মূল্যায়ন কোনো সেলিব্রেটিকে করা হয়নি, মূলত বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী ও কৃষকদের করা হয়েছে।’
শাইখ সিরাজের ব্যক্তিগত পেইজে লাইক পাঁচ লাখের কাছাকাছি।