'বউ বকা দেয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বউ বকা দেয়’ নাটকের দৃশ্য মীর সাব্বির ও সহশিল্পী
‘বউ বকা দেয়’ নাটকের দৃশ্য মীর সাব্বির ও সহশিল্পী

নাটকের নামটাই এমন—‘বউ বকা দেয়’। এমন নামের একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হবে আগামীকাল থেকে। পরিচালকের ভাষায়, ‘নামের মধ্যে একটু “কমেডি” বোঝাতেই এমন নাম দেওয়া হয়েছে। নাটকটা সেভাবেই নির্মাণ করা হয়েছে। দর্শকেরা দেখলেই বুঝতে পারবেন।’

‘বউ বকা দেয়’ নাটকটি রচনা করেছেন মারুফ রহমান। আর পরিচালনা মারুফ মিঠুর। নাটকের গল্প নিয়ে পরিচালক বললেন, ‘আসলে মানুষ টিভিতে বসে বিনোদনের জন্য। তারা যাতে পরিপূর্ণ বিনোদন পায়, সেই চিন্তা করেই নির্মাণ করা হয়েছে নাটকটি।’
আগামীকাল রাত আটটা থেকে সপ্তাহে চার দিন একুশে টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান, শফিক খান, মীর রাব্বি, মশিউর, সামিয়া, মুনিয়া প্রমুখ ।