বডিগার্ড সাদমান হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি পিএস সাদমান বলছি’ নাটকের একটি দৃশ্যে তিশা।
‘আমি পিএস সাদমান বলছি’ নাটকের একটি দৃশ্যে তিশা।

নাটকটির নাম ‘আমি পিএস সাদমান বলছি’। যেখানে মূল দুই চরিত্র হলো রাইতা ইসলাম ও সাদমান। বড়লোক বাবার একমাত্র মেয়ে রাইতা ইসলাম। মাস্টার্স শেষ হতেই বাবা লেগেছেন তাঁর পেছনে, বিয়ে দেওয়ার জন্য। রাইতা বায়না ধরেছেন, এবারের জন্মদিন বান্ধবীদের সঙ্গে তিনি কক্সবাজারে পালন করবেন। বাবা রাজি হয়েছেন ঠিকই কিন্তু মেয়ের সঙ্গে দিয়েছেন একজন বডিগার্ড।
রাইতা হোটেল রুমে বান্ধবীদের এ কথা জানানোর পরই দরজায় নক হয়। দরজা খুলেই দেখা যায় বোকা একটি ছেলে বডিগার্ড সাদমান হাজির। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন। অসম্ভব বিরক্ত হন রাইতা।
কিন্তু ঘটনাক্রমে একদিন প্রমাণিত হয়, পিএস সাদমান আসলে বোকা ছেলে নন। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘আমি পিএস সাদমান বলছি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন তিশা, ইরেশ যাকের, হারুন মাসুদ, রিমি করিম, শাহনেওয়াজ রিপন প্রমুখ।

নাটকের পিএস সাদমান চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের।
নাটকের পিএস সাদমান চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের।

জানা গেছে, ঈদের তৃতীয়দিন রাত ১০টা ৩৫ মিনিটে বৈশাখী টিভির পর্দায় দেখা যাবে নাটকটি।