বনানী পূজামণ্ডপে তারকাদের গান ও নাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী মাঠের পূজামণ্ডপের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন তারকা শিল্পীরা। এখানে পূজা আয়োজন করেছে গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদ। এই পরিষদের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মনোজ সেনগুপ্ত জানান, আজ নবমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়। আজ গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাতেমাতুজজোহরা, ফরিদা পারভীন, ফকির আলমগীর, শুভ্র দেব, মহাদেব ঘোষ, রুমানা ইসলাম, আবদুল্লাহ আল মামুন, সাগর বাউল, আব-ই-জান্নাত। বাঁশি বাজাবেন গাজী আবদুল হাকিম। নৃত্য পরিবেশন করবেন কবিরুল ইসলাম ও প্রিয়াঙ্কা রিসিল। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সরাসরি দেখাবে বৈশাখী টিভি।