বন্ধু দিবসের আয়োজন

আজ বন্ধু দিবস। এ উপলক্ষে আজ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে বেশ কয়েকটি নাটক, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য ছবি। তারই কয়েকটি দেওয়া হলো এখানে।

তুহিন হোসেনের পরিচালনা ও সারোয়ার রেজার রচনায় রাত সাড়ে ১১টায় এনটিভিতে প্রচারিত হবে বন্ধু দিবসের নাটক সমুদ্র, সূর্যোদয় ও পদচিহ্নের গল্প। অভিনয় করেছেন অপূর্ব, ঊর্মিলা কর, তাসনুভা তিশা, এ কে আজাদসহ অনেকেই। একই চ্যানেলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক শহরে নয়নতারা। নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী। পরিচালনা রয়েছেন জয়ন্ত রোজারিও। অভিনয় করেছেন জুঁই, নাঈম ও রাশেদ মামুন।
নাঈম ও নাদিয়া দম্পতি অভিনয় করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একপশলা বৃষ্টিতে। বন্ধু দিবস উপলক্ষে পাঁচ মিনিটের এই চলচ্চিত্রটি আজ দেখা যাবে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে। পান্থ শাহরিয়ারের রচনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আরিফ–এ–আহনাফ।

রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ টেলিছবি আলোর ঝিলিক। হাবিব শাকিলের রচনায় এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাঈম, শখ প্রমুখ।