বাংলাদেশ টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ঈদের ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করেছেন অভিনেতা আল মনসুর ও সংগীতশিল্পী পড়শী। বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দেখানো হবে ঈদের এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানটি। এবারের অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন ফারুক, এ টি এম শামসুজ্জামান, কুমার বিশ্বজিৎ, মিলি, ক্রিকেটার আশরাফুল, বাপ্পা মজুমদার, শখ, মুহিন, কোনাল, রাশেদ, রাজীব, সাব্বির, এম এস রানা ও রিপন। অনুষ্ঠানটির প্রযোজক মাহফুজা আক্তার।

তারকা পরিবার

বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেখানো হবে বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘তারকা পরিবার’। এতে অংশ নিয়েছেন দুই তারকা দম্পতি। তাঁরা হলেন অভিনেতা তারিক আনাম খান ও নিমা রহমান এবং সংগীতশিল্পী সুজিত মুস্তাফা ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অরুণা বিশ্বাসের গ্রন্থনায় এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার।

মাটির প্রদীপ

বাংলাদেশ টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক মাটির প্রদীপ। এতে দীর্ঘ সময় পর একসঙ্গে অভিনয় করলেন আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা। আনিসুল হকের লেখা এ নাটকে আরও অভিনয় করেছেন হোমায়রা হিমু, অহনা, আফজাল শরীফ প্রমুখ। এ নাটকের প্রযোজক মাহবুবা ফেরদৌস।

.
.

হারানো দিনের গান

বাংলাদেশ টেলিভিশনে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘হারানো দিনের গান’। এতে অংশ নিয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পীরা। থাকছে সুবীর নন্দী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, শাম্মী আকতার, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও আলম আরা মিনুর সংগীত পরিবেশনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. সৈয়দ জামান।

পরিবর্তন

বাংলাদেশ টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। আনজাম মাসুদের গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় এটি প্রযোজনা করছেন সরওয়ার মিয়া। নাচ-গান-অভিনয়ে জমজমাট হবে এবারের পরিবর্তন। অনুষ্ঠানে থাকছে সংগীতশিল্পী কনা, আরফিন রুমি ও লুইপাসহ আরও অনেক জনপ্রিয় শিল্পীর পরিবেশনা।