বাংলাদেশ টেলিভিশনে ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পঞ্চম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পঞ্চম
ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পঞ্চম

বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন বিকেল চারটায় প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘ক্যাফে মিউজিক’। তিন ভাইবোন—ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পঞ্চম ‘মিউজিক ক্যাফে’তে গান করবেন। তাঁদের সঙ্গে থাকবেন আরেক সংগীতশিল্পী এসআই টুটুল। সংগীতজীবনের নানা স্মৃতি, পরিবার ও বর্তমান সংগীত ভুবন নিয়েও কথা বলবেন তাঁরা।