বাংলাদেশে মীরাক্কেলের অডিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টিভি চ্যানেল জি বাংলার কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এর বাছাইপর্ব শুরু হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণের সুবিধার্থে দেশের চারটি জেলায় এর বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আজ ঢাকার তোপখানা রোডের সেগুনবাগিচা হাইস্কুল ও বগুড়া পর্যটন মোটেল, ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমী ও খুলনার হোটেল ক্যাসেল সালামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অডিশন চলবে। এবারের মীরাক্কেলের বিষয় ধরা হয়েছে ‘হাসি অন, কান্না গন’। আগ্রহী প্রতিযোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে অডিশনে অংশ নিতে পারবেন।