বাংলাভিশন

জামাই জোট
বাংলাভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জামাই জোট। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম। পরিচালনা করেছেন
সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, প্রাণ, মৌসুমী নাগ, রুনা খান, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।
প্রেমিককে খুঁজতে এক গ্রামে এসে বিড়ম্বনার মধ্যে পড়ে চুটকি। হাবু, শাবু, লাড্ডু আর সেকান্দার—চারজনই মরিয়া হয়ে ওঠে তাকে পাওয়ার জন্য। হাবু আর শাবু অবিবাহিত যুবক; কিন্তু লাড্ডু আর সিকান্দার? তারা কেন পাগল হবে চুটকির জন্য! ওদের তো ঘরে বউ আছে! কে মানে কার যুক্তি! চুটকি আতঙ্কিত। চারজনের হাত থেকে নিজেকে বাঁচাতে চুটকি ঢুকে পড়ে এক বৃদ্ধের ঘরে। এদিকে বাইরে ওত পেতে আছে চারজন। শেষ পর্যন্ত কী হবে চুটকির?
ফরমাল-ইন
বাংলাভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত নয়টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফরমাল-ইন। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, মিশু সাব্বির, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা, আল আমিন প্রমুখ।
বাবু ভাই সহজ-সরল একজন মানুষ। একটি অফিসে চাকরি করে। বউ ডেইজি ও ছোট বোন সোহেলীকে নিয়ে তার সংসার। নানা বোকামির কারণে বাবু ভাইয়ের পদোন্নতি হয় না। এবার অন্য সবার মতোই চালাক হয়ে উঠতে হবে তাকে। জিএম স্যারকে ফরমালিনমুক্ত তাজা মাছ ঘুষ দিয়ে খুশি করতে পারলেই তার পদোন্নতি হবে। কিন্তু ঘুষ দেওয়ার অপরাধে তার চাকরি চলে যায়। বাবু ভাই উপলব্ধি করে, তাকে পুরোপুরি চালাক হয়ে উঠতে হবে। কিন্তু সে ব্যর্থ হয়। বাবু ভাই কি চালাক হতে পারবে?
সিকান্দর বক্সের হাওয়াই গাড়ি
বাংলাভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সিকান্দর বক্সের হাওয়াই গাড়ি। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আরফান আহমেদ, আশা প্রমুখ।
সিকান্দর বক্স গাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ড্রাইভার রেখেছেন। ড্রাইভারকে নিয়ে সিকান্দর বক্স চলাফেরা করছেন। ড্রাইভারকে সিএনজির সামনে বসিয়ে রাখেন। গাড়ি কিনতে চান না সিকান্দর বক্সের স্ত্রী। এরপর জানা যায়, সিকান্দর বক্স কেন গাড়ি কিনতে চাইছেন।
টুকরো মেঘের গল্প
বাংলাভিশনে ঈদের দিন বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি টুকরো মেঘের গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন রিয়াজ, মম, মাসুদ আলী খান, আমরিন প্রমুখ।
পুরো বাংলোতে নেহাল একা। হঠাৎ এক বৃদ্ধের আগমন ঘটে এখানে। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের দুজনের সমস্যা প্রায় কাছাকাছি। তারা সিদ্ধান্ত নেয়—সমাজ ও সংসারজীবন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে থাকবে। এরপর বেশ ভালোই কাটছে তাদের দিনগুলো। বৃদ্ধ নেহালকে বলে সে এক তরুণীকে ভালোবাসে এবং তাকে বিয়ে করবে। গল্প মোড় নেয় অন্যদিকে।
ছায়াবৃক্ষের রাজকন্যা
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ছায়াবৃক্ষে রাজকন্যা। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন
আনোয়ার। অভিনয় করেছেন রিয়াজ, তিশা, রওনক, আয়শা মনিকা, রওনক হাসান, জলি পাল প্রমুখ।
সাঁওতাল-কন্যা রানী গাঁয়ের সবার মধ্যমণি। অভাবের সংসার, তাই বাবা-মাসহ রানীকে চা-বাগানে কাজ করতে হয় জীবিকার জন্য। একদিন চা-বাগানে শহর থেকে একজন ফটোগ্রাফার আসে। রানীর বেশ কিছু ছবি তোলে সে। একসময় এই ফটোগ্রাফারের সঙ্গে সখ্য গড়ে ওঠে রানীর। এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একদল গুন্ডা রানীকে তুলে নিয়ে যায়। গ্রামের সবাই সারা রাত রানীকে খুঁজতে থাকে। ফটোগ্রাফার নিজেও খুঁজতে বের হয়। কিন্তু কোথাও রানীকে খুঁজে পাওয়া যায় না।

জরী কিংবা মিনুর গল্প
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক জরী কিংবা মিনুর গল্প। হুমায়ূন আহমেদের গল্প থেকে নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন রওনক হাসান, মৌটুসী বিশ্বাস, স্পর্শিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। আনিস বিয়ে করেছেন শহরের ধনী মেয়ে জরীকে। তারা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। কিছুদিন পর পর আনিসের গ্রাম থেকে লোকজন আসে থাকার জন্য। তাতে আনিস খুব বিরক্ত হয়, কিন্তু জরী বিরক্ত হয় না। জরী মেহমানদের সঙ্গে গল্প করে, ছবি তোলে, আড্ডা দেয়।
শুভ প্রাপ্তি
বাংলাভিশনে ঈদের দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক শুভ প্রাপ্তি। লিখেছেন দাউদ হোসেন। পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন মিথিলা, নিলয় প্রমুখ। শুভ প্রেমের ব্যাপারে ‘ওয়ান আফটার অ্যানাদার’ ভাবনায় অভ্যস্ত। আর শুভ ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে চায় না প্রাপ্তি। একসময় শুভ প্রতারণার শিকার হয়। সব হারিয়ে বুঝতে পারে প্রাপ্তির ভালোবাসা। তত দিনে প্রাপ্তি বসে পড়ছে বিয়ের পিঁড়িতে। তারপর...।কবিতার জন্য
বাংলাভিশনে ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক কবিতার জন্য। লিখেছেন বিপাশা হায়াত। পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ভাবনা, মাহমুদুল মিঠু, মো. কিসলু প্রমুখ।
অদিতির বিয়ের আলোচনা শুরু হয়েছে। অদিতি বুঝতে পারছে, শিগগিরই
ঘটনাটি ঘটে যাবে। কিন্তু তার খুব মন খারাপ। তার তো কারও সঙ্গে কোনো প্রেমঘটিত বিষয় নেই, তাহলে এই বিষণ্নতার কারণ কী?
সেই রকম ঝালখোর
বাংলাভিশনে ঈদের পরদিন রাত
আটটায় প্রচারিত হবে নাটক সেই রকম ঝালখোর। লিখেছেন আশরাফুল চন্চল্। পরিচালনা করেছেন মারুফ মিঠু। অভিনয় করেছেন মোশাররফ করিম, ভাবনা, সবুজ প্রমুখ।
সেই রকম চা-খোর মোশাররফ করিম। ভাবনাকে ভালো লাগে তার। এদিকে মেয়েটা তাকে বোকা বানানোর পরিকল্পনা করে। কিন্তু মোশাররফ করিম সব পারে। এবার সে ঝালখোর হয়ে দেখাবে। পুরো নাটকে একটা-দুইটা করে ধীরে ধীরে অনেকগুলো মরিচ খায় সে। মেয়েটা বুঝতে পারে, তার জন্য কত বড় ঝুঁকি নিয়েছে মোশাররফ।
দ্বিধা দ্বন্দ্ব ও ভালোবাসা
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক দ্বিধা দ্বন্দ্ব ও ভালোবাসা। লিখেছেন চিত্রনায়ক ফেরদৌস। পরিচালনা করেছেন আবীর খান। অভিনয় করেছেন রিয়াজ, নিপুণ, তৌসিফ আহমেদ প্রমুখ।
রেহান স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার। ব্যস্ততার কারণে স্ত্রীকে সময় দিতে পারেন না। এর মধ্যেও অনেক কষ্ট করে বিবাহবার্ষিকীতে সারপ্রাইজ গিফট নিয়ে হাজির হয়। এসে দেখে, তার বন্ধুরা আগে থেকেই তার বাড়িতে এসে হাজির। হাতের গিফট বক্সটি স্ত্রী শ্রাবন্তীর হাতে তুলে দেয়। শ্রাবন্তী মুক্তার নেকলেসটি দেখে খুশি হয়। আনন্দের মধ্য দিয়ে সবাই বিবাহবার্ষিকীর কেক কাটে। একটা ফোনকল আসে। রেহান ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটি পুরুষ কণ্ঠ জানায়, তার আর স্ত্রীর মাঝে এখন একজন তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে।