বাংলাভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তারকার উৎসব’ অনুষ্ঠানে সাকিব আল হাসান ও শিশির এবং মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। বাংলাভিশনে বুধবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে এই দুই জনপ্রিয় দম্পতিকে নিয়ে আড্ডার এই অনুষ্ঠানটি। সঞ্চালনা করেছেন মুনমুন
‘তারকার উৎসব’ অনুষ্ঠানে সাকিব আল হাসান ও শিশির এবং মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। বাংলাভিশনে বুধবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে এই দুই জনপ্রিয় দম্পতিকে নিয়ে আড্ডার এই অনুষ্ঠানটি। সঞ্চালনা করেছেন মুনমুন

জামাই বন্দী 
বাংলাভিশনে ঈদের দিন থেকে ছয় দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জামাই বন্দী। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, প্রাণ রায়, মৌসুমী নাগ, রুনা খান প্রমুখ। চুটকি কবিরাজের বাড়িতে থাকার কারণে হাবু, সাবু, লাড্ডু, সেকেন্দার সবাই ছুটছে কবিরাজের বাড়ির দিকে।
সেই রকম পানখোর
বাংলাভিশনে মঙ্গলবার রাত আটটায় প্রচারিত হবে নাটক সেই রকম পানখোর। লিখেছেন আশরাফুল চন্চল্, পরিচালনা করেছেন মারুফ মিঠু। অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া, জঁুই, ম আ সালাম প্রমুখ। ইসাহাক সেই রকম পানখোর। অনেক কিছুই সে খেয়ে দেখেছে, তবে বিয়ের পরে পানটাই থেকে গেছে। বারো রকমের জর্দা দিয়ে বানানো পান ছাড়া তার এক মুহূর্তও চলে না। বউ মুক্তা তার এই পান খাওয়া নিয়ে বিরক্ত। ঘরের দেয়াল, আসবাবপত্র, কাপড়চোপড় সব পানের পিক দিয়ে নষ্ট করেছে সে। একসময় স্ত্রীর চেষ্টায় পান খাওয়া ছাড়তে বাধ্য হয় ইসাহাক। বুঝতে পারে, সবকিছুরই পরিমিতি বোধ থাকা দরকার।
সিকান্দার বক্স এখন বান্দরবান
বাংলাভিশনে ঈদের দিন থেকে ছয় দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সিকান্দার বক্স এখন বান্দরবান। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, সালাহউদ্দিন লাভলু, ফারুক আহমেদ, সাজু খাদেম, আরফান আহমেদ, নওশাবা, জঁুই করিম প্রমুখ।
আজমেরি নামা
বাংলাভিশনে মঙ্গলবার বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি আজমেরি নামা। লিখেছেন কাজী শুসমিন আফসানা, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজাদ আবুল কালাম প্রমুখ। আজমেরি পরিবার ত্যাগ করে চলে এসেছিল আনোয়ারের হাত ধরে। ১৯ বছরের বিবাহিত জীবনে অন্যের উপকার আর অপরের সমস্যা সমাধানে সব সময় ব্যস্ত থেকেছে সে। আনোয়ার চেষ্টা করে চলেছে তার আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে। এদিকে আজমেরি তার কাছে আলেয়া নামে এক মহিলার রেখে যাওয়া গয়না আনোয়ারকে দিয়ে দেয়। কিছুদিন পর আলেয়া মারা যায়। আজমেরি তার জীবনে কোনো অন্যায় করেনি। কিন্তু স্বামীর বিপদে সে আলেয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এ অপরাধবোধ তাকে তাড়া করে বেড়ায়।
লাভ অ্যান্ড ওয়ার
বাংলাভিশনে বুধবার রাত আটটায় প্রচারিত হবে নাটক লাভ অ্যান্ড ওয়ার। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন তাহসান, তিশা, ডিকন নূর, আলিফ প্রমুখ। ইন্টারভিউ বোের্ড রাফি আর সানিয়া দুজন দুজনকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। কেন?
মধ্যপ্রহর
বাংলাভিশনে ঈদের দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক মধ্যপ্রহর। লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, নাদিয়া প্রমুখ।
রাতারগুল
বাংলাভিশনে বুধবার বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি রাতারগুল। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন তিশা, রওনক হাসান, মামুনুর রশীদ, উজ্জ্বল মাহমুদ, আমানুল হক হেলাল প্রমুখ। রাতারগুল বনের িভতর দিয়ে নৌকায় করে শফি মণ্ডল লাইলীকে পতিতালয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছে। লাইলী জানে সে তার শ্বশুরবাড়ি মানে শফি মণ্ডলের বাড়ি যাচ্ছে। লাইলীর চেহারা দেখে নৌকার মাঝি নাসিরের মায়া হয়। শফি মণ্ডলের আড়ালে লাইলীর সঙ্গে কথা বলে সে। শফি মণ্ডলের পরিকল্পনার কথা জানতে পারে লাইলী। লাইলীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়।
ফেয়ার গেম
বাংলাভিশনে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক ফেয়ার গেম। লিখেছেন ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন নোবেল, নাদিয়া, সুজন, শাহীন প্রমুখ। রায়হান ও শীলা সুখী দম্পতি। রায়হান চাকরি করে। শীলা গৃহবধূ। ভালোই কাটছিল তাদের দিনকাল। হঠাৎ এক রাতে হারিয়ে যায় শীলা। রায়হান বুঝতে পারে না কী করবে। সাহায্য চায় এক পরিচিত পুলিশ কর্মকর্তার কাছে। জানতে পারে, শীলাকে অপহরণ করা হয়েছে। কিন্তু কেন?
আতা তোতার সংসার
বাংলাভিশনে ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক আতা তোতার সংসার। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন জাহিদ হাসান, কুসুম শিকদার, শামীম জামান প্রমুখ। তোতা এবং আতা দুই ভাই। তোতা তোতলা এবং পরিশ্রমী। রান্না করা, কাপড় ধোয়া, ঘর গোছানো থেকে শুরু করে সংসারের সব কাজ সে একাই করে। অন্যদিকে আতা খুবই চালাক। তোতা পছন্দ করে পাশের বাড়ির মেয়ে কুসুমকে। কুসুম ওর বোকামি দেখে এড়িয়ে চলে। অন্যদিকে আতাও কুসুমের প্রেমে হাবুডুবু খায়। একদিন দুই ভাইয়ের মধ্যে বাড়ির কাজ নিয়ে ঝগড়া শুরু হলে বাড়িতে বউ আনার প্রসঙ্গ ওঠে। আতা জানায় সে কুসুমকে এই বাড়ির বউ করে নিয়ে আসতে চায়। তোতা ভাবে, আতা মনে হয় ওর জন্যই প্রস্তাব করছে।
দ্বিধা
বাংলাভিশনে মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক দ্বিধা। লিখেছেন আনিসুল হক, পরিচালনায় সকাল আহমেদ। অভিনয় করেছেন রিয়াজ, মম, আগুন প্রমুখ। তিথি উঠতি চিত্রশিল্পী। তিথির সঙ্গে পরিচয় হয় আরেক চিত্রশিল্পী মাহমুদ আলমের। তাদের পরিচয়ের গভীরতা বাড়তে থাকে। গালিব গায়ক। ঘটনাক্রমে গালিবের সঙ্গেও তিথির চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে ঘোরে, আড্ডা মারে। যেমনটা তিথি আর মাহমুদের মধ্যে ঘটে। এরপর ঘটে জটিলতা।

‘তারকার উৎসব’ অনুষ্ঠানে সাকিব আল হাসান ও শিশির এবং মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। বাংলাভিশনে বুধবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে এই দুই জনপ্রিয় দম্পতিকে নিয়ে আড্ডার এই অনুষ্ঠানটি। সঞ্চালনা করেছেন মুনমুন