বাংলাভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরফান নিশো ও মৌসুমী হামিদ স্বপ্ন কুহক টেলিছবিতে। বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে দেখানো হবে টেলিছবিটি। নওমী কামরুল ও সুমন আনোয়ারের রচনা এবং সুমন আনোয়ারের পরিচালনায় এ টেলিছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, রওনক হাসান, শামীমা তুষ্টি প্রমুখ।  একটি গ্রামে আব্বাস ও আলী বাস করে। তারা সুতার চাষ করে। মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নেয়। মহাজন অল্প দামে তাদের কাছ থেকে সুতা কিনে নেয়। তাদের ঠকায়। এই বিষয়টা আব্বাস ও আলী মেনে নিতে পারে না। মহাজনের মেয়ে পছন্দ করে আলীকে। মহাজন বিষয়টি জানতে পারে। তারপর ঘটে নানা ঘটনা।
আরফান নিশো ও মৌসুমী হামিদ স্বপ্ন কুহক টেলিছবিতে। বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে দেখানো হবে টেলিছবিটি। নওমী কামরুল ও সুমন আনোয়ারের রচনা এবং সুমন আনোয়ারের পরিচালনায় এ টেলিছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, রওনক হাসান, শামীমা তুষ্টি প্রমুখ। একটি গ্রামে আব্বাস ও আলী বাস করে। তারা সুতার চাষ করে। মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নেয়। মহাজন অল্প দামে তাদের কাছ থেকে সুতা কিনে নেয়। তাদের ঠকায়। এই বিষয়টা আব্বাস ও আলী মেনে নিতে পারে না। মহাজনের মেয়ে পছন্দ করে আলীকে। মহাজন বিষয়টি জানতে পারে। তারপর ঘটে নানা ঘটনা।

অনাহুত

বাংলাভিশনে ঈদের দিন রাত ৮টায় দেখানো হবে রওনক হাসানের রচনা ও ফাহমিদা ইরফানের পরিচালনায় বিরতিহীন নাটক অনাহুত। এতে অভিনয় করেছেন ইমন, সোহানা সাবা, অন্তরা আজিম, আবিদ রেহমান প্রমুখ।

ইমন ও সাবা দুজনই করপোরেট অফিসে চাকরি করে। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। সাবা ছেলেদের সঙ্গে সম্পর্ক করে এবং কিছুদিন পর তা ভেঙে ফেলতে পছন্দ করে। ইমনের সঙ্গেও সাবা একই রকম ব্যবহার করে। সে ইমনকে এড়িয়ে চলে। ইমন আপসেট হয়ে যায়। কিছুদিন পর সাবা ইমনের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ককে মিস করতে থাকে। সাবা আবারও ইমনের সঙ্গে দেখা করতে চায়। তারপর ঘটে নানা ঘটনা।

আমাদের গর্ব আমাদের ক্রিকেটার্স

বাংলাভিশনে ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘আমাদের গর্ব আমাদের ক্রিকেটার্স’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। এতে অতিথি হয়ে এসেছেন ক্রিকেটার তাসকিন, সাব্বির, নাসির ও এনামুল বিজয়। তাঁরা কথা বলেছেন ক্রিকেটের নানা অভিজ্ঞতা নিয়ে।

পিন পয়েন্ট

বাংলাভিশনে ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে কুইজ শো ‘পিন পয়েন্ট’। এহতেশামের উপস্থাপনায় এতে অংশ নিয়েছেন আটজন উপস্থাপিকা। তাঁরা হলেন শারমীন লাকী, রুমানা মালিক মুনমুন, মারিয়া নূর, সামিয়া আফরিন, নাবিলা, তানিয়া হোসাইন, নোভা ও আমব্রিন। এই অনুষ্ঠানে তাঁরা অনেকগুলো মজার কুইজ ও খেলায় অংশ নিয়েছেন।

.
.

নায়িকার পরম্পরা

চিত্রনায়ক ফেরদৌসের উপস্থাপনায় চিত্রনায়িকা রোজিনা ও পপি অংশ নিয়েছেন ‘নায়িকার পরম্পরা’ অনুষ্ঠানে। বাংলাভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে এটি। অনুষ্ঠানে চিত্রনায়িকা রোজিনা, পপি ও চিত্রনায়ক ফেরদৌস কথা বলেছেন অভিনয়ের নানা অভিজ্ঞতা নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

হেইট ইউ

বাংলাভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচারিত হবে রাজিউল হুদা দীপ্তর রচনা ও মাবরুর রশিদের পরিচালনায় বিরতিহীন নাটক হেইট ইউ। নাটকে অভিনয় করেছেন মেহ্জাবীন চৌধুরী, জন কবির, ফারহান, আনন্দ খালেদ প্রমুখ। মেহ্জাবীন ও জন দুটি আলাদা রেডিও স্টেশনের আরজে। অনুষ্ঠান নিয়ে তাঁদের দুজনের মধ্যে প্রতিযোগিতা। তাঁদের অনুষ্ঠান একই সময়ে সম্প্রচারিত হয়। জনপ্রিয়তায় মেহ্‌জাবীন প্রথমে এগিয়ে থাকলেও পরে এগিয়ে যান জন। অফিস থেকে মেহ্‌জাবীনের ওপর চাপ দেওয়া হয় অনুষ্ঠান ভালো করার জন্য। হঠাৎ একদিন রেডিও স্টেশনের ম্যানেজমেন্ট মেহ্‌জাবীনের জায়গায় চাকরি দেয় জনকে। অফিস পলিটিক্সে পড়ে যান মেহ্জাবীন।

শূন্য শহর

বাংলাভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে গৌতম কৈরীর রচনা ও পরিচালনায় নাটক শূন্য শহর। নাটকে অভিনয় করেছেন অপূর্ব, রিচি সোলায়মান প্রমুখ।

ভালো থেকো

বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে আকাশ রঞ্জনের রচনা ও সারাহ্ বেগম কবরীর পরিচালনায় নাটক ভালো থেকো। এতে অভিনয় করেছেন রিয়াজ, সুমাইয়া শিমু, ঈশিকা খান প্রমুখ।

রিয়াজ একটি ইউনিভার্সিটির শিক্ষক। এক ছাত্রী তাঁর প্রেমে পড়ে যায়। ছাত্রী সরাসরি কিছু বলতে পারে না। তাই সে তার ভাবির সাহায্য চায়। ছাত্রী তার জন্মদিনে রিয়াজকে আমন্ত্রণ জানায়। রিয়াজ অনুষ্ঠানে এসে ছাত্রীর ভাবিকে দেখে অবাক হয়। ছাত্রীর ভাবি সুমাইয়া শিমুর সঙ্গে একসময় রিয়াজের প্রেম ছিল। নানা ঘটনার মধ্য দিয়ে নাটকটি এগিয়ে যায়। 

.
.