বাংলাভিশন অনুষ্ঠানসূচি

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
বিকেল ৫-১৫ আমাদের রান্নাঘর। ৬-০৫ ঈদ আয়োজন। ৮-০৫ দ্য ল্যাস্টারাস রানওয়ে। ৯-০০ পরাণ পরাণের কাছে (মমতাজ)।
ঈদের দিন
সকাল ১০-১০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: প্রেমিক নাম্বার ওয়ান (শাকিব খান, অপু বিশ্বাস)। ২-১০ মেঘ পাখি একা। ৫-১৫ প্লে স্টেশন। ৬-২৫ সিকান্দর বক্স এখন নিজ গ্রামে। ৮-০০ ডিসাইড টু সুইসাইড। ৯-৪০ রূপালী পর্দার কারিগর (ফারুক, ইলিয়াস কাঞ্চন)। ১১-১০ ওয়াইফ মানে ইস্তিরি। ১১-৫৫ নীলকণ্ঠ পাখির খোঁজে।
২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ১০-১০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: এ বাঁধন যাবে না ছিঁড়ে (রিয়াজ, শাবনূর, দিতি)। ২-১০ গুলবাহার। ৫-১৫ রম্য জাদুকর (রনি, সজল, শাওন, শমসের)। ৬-২৫ সিকান্দর বক্স এখন নিজ গ্রামে। ৮-০০ প্রিয়তমেষু। ৯-৪০ শুধু গান গেয়ে পরিচয় (সাবিনা ইয়াসমিন)। ১১-১০ ওয়াইফ মানে ইস্তিরি। ১১-৫৫ আলপিনের আত্মপ্রতিকৃতি।
২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ১০-১০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: মনে প্রাণে আছো তুমি (শাকিব খান, অপু বিশ্বাস)। ২-১০ লাইফ সাপোর্ট। ৫-১৫ সুরের মায়ায় (খুরশিদ আলম, শাম্মী আখতার, মনির খান, মৌটুসী, আঁখি আলমগীর, সাব্বির)। ৬-২৫ সিকান্দর বক্স এখন নিজ গ্রামে। ৮-০০ অনিন্দিতা। ৯-৪০ জাদুর বাঁশি (জুয়েল আইচ)। ১১-১০ ওয়াইফ মানে ইস্তিরি। ১১-৫৫ সিনড্রেলা।

গুলবাহার
বাংলাভিশনে ২৬ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি গুলবাহার। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, তিশা, ইশরাত নিশাত, ইরেশ যাকের, আফরান নিশো, শিল্পী সরকার প্রমুখ। স্কুলে যাওয়ার পথে একটি ছেলে মেয়েটিকে নৌকায় নদী পার করে দেয়। প্রতিদিন তাদের কথা হয়। তারা একে অপরকে পছন্দ করে। মামুনুর রশীদ তার ভাইয়ের সঙ্গে মেয়েটিকে বিয়ে দেয়। বিয়ের পর মেয়েটি শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারে, যার সঙ্গে তার বিয়ে হয়েছে, সেই ছেলেটি মানসিক রোগী।
লাইফ সাপোর্ট
বাংলাভিশনে ২৭ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি লাইফ সাপোর্ট। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ মেজান। অভিনয় করেছেন রিয়াজ, মৌটুসী বিশ্বাস, এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, তারিক স্বপন প্রমুখ। শাহরিয়ার আর সাদিয়ার ছোট্ট সংসার, কিন্তু অশান্তিতে ভরা। পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব আর সন্দেহ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন সাদিয়া তার বোনের বাসায় চলে যায়। অন্যদিকে, শাহরিয়ার বাসার সব আসবাবপত্র এমনকি মুঠোফোনটিও বিক্রি করে বনবাসে চলে যায়। এরপর?
সিনড্রেলা
বাংলাভিশনে ২৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে দেখানো হবে নাটক সিনড্রেলা। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। অভিনয় করেছেন অপি করিম, সজল প্রমুখ।

সিকান্দার বক্স এখন নিজ গ্রামে
বাংলাভিশনে ঈদের দিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সিকান্দার বক্স এখন নিজ গ্রামে। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আ খ ম হাসান, আরফান।
ডিসাইড টু সুইসাইড
বাংলাভিশনে ঈদের দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক ডিসাইড টু সুইসাইড। লিখেছেন এম এস রানা, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তিশা প্রমুখ।
রুবিনা আত্মহত্যা করতে চায়। কিন্তু পারে না। যখনই এমন সিদ্ধান্ত নেয় সে, তখনই তার পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী পরশ। পরশ মনোরোগ বিশেষজ্ঞ। রুবিনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চায় সে। একসময় রুবিনা সুস্থ-স্বাভাবিক হয়ে ওঠে। রুবিনা যখন সুস্থ, স্বপ্ন দেখতে শুরু করেছে নতুন জীবনের, কল্পনার নৌকা ভাসিয়েছে পরশকে নিয়ে, ঠিক তখনই পরশ জানায় যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে সে। রুবিনা কী করবে?
অনিন্দিতা
বাংলাভিশনে ২৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রচারিত হবে নাটক অনিন্দিতা। লিখেছেন ও পরিচালনা করেছেন আশরাফুল চন্চল। অভিনয় করেছেন রিয়াজ, মম, নাদিয়া, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ম্যাগাজিনে নিরা নামে এক নায়িকার প্রেমকাহিনি পড়ে বাঁধন। কাহিনিটি বিপ্লবের লেখা। বিপ্লবকে সন্দেহ করে তাঁর স্ত্রী বাঁধন।