বাক্প্রতিবন্ধী চরিত্রে মিথিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুটের শব্দ নাটকে মিথিলা ও সিয়াম
চিরকুটের শব্দ নাটকে মিথিলা ও সিয়াম

বিশ্ববিদ্যালয়ে একই ক্লাসে পড়ে আদি ও জারা। একটা সময় জারার প্রতি ভালো লাগা তৈরি হয় আদির। কিন্তু আদি জারাকে যা-ই বলে, উত্তর আসে চিরকুটে।
কারণ, জারা যে কথা বলতে পারে না... চিরকুটের শব্দ নাটকের কাহিনি এরপর কোন দিকে গড়াবে, সেটা নাটক দেখেই জানা যাবে।
এ জন্য অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। নাটকটির পরিচালক মেহেদী হাসান জানান, আগামী বছর ভালোবাসা দিবসে কোনো একটি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। কাহিনি লিখেছেন আসাদুজ্জামান সোহাগ।
বাক্‌প্রতিবন্ধী জারার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আর আদি হয়েছেন সিয়াম। মিথিলা বলেন, ‘এমন চরিত্র আগে তো করিনি। তাই শুটিংয়ের শুরুতে একটু সমস্যা হচ্ছিল।’ তিনি বলেন, নাটকের প্রতিটি দৃশ্য ধারণ করার আগে মহড়া করা হয়েছে।
সিয়াম অবশ্য এর আগে বাক্প্রতিবন্ধীদের প্রতীকী ভাষার ওপর কিছুদিন অনুশীলন করেছেন। মিথিলা তাঁর কাছ থেকে সাহায্য নিচ্ছেন।
সিয়াম বলেন, মিথিলা ভালো অভিনেত্রী। তাঁর কাছ থেকে কাজ শেখার আছে।