বাটারফ্লাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক বাটারফ্লাই। ইমেল হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাঈদ বাবু প্রমুখ।
হঠাৎ একদিন ভোরবেলায় এক গ্যারেজ মালিক নিহত হয়ে পড়ে আছে। পুলিশ লাশের গায়ে একটা বাটারফ্লাই আঁকা দেখতে পায়। ঠিক ১৫ দিন পরেই খুন হয় একজন মুদি দোকানদার, তার শরীরেও বাটারফ্লাই আঁকা। পুলিশ চট্টগ্রাম থেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইরফানকে ঢাকায় নিয়ে আসে। সব কটি খুনের তদন্ত শুরু করে ইরফান। তাতে দেখা যায় নিহত হওয়া কারোরই রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক কোনো দিক থেকে কোনো শত্রু ছিল না। ১৫ দিন পরই খবর আসে, একজন গাড়ির ড্রাইভার খুন হয়েছে, শরীরে আঁকা সেই বাটারফ্লাই।