বাড়ি ফিরলেন তিশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপেনডিসাইটিস অস্ত্রোপচারের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরেছেন অভিনয়শিল্পী তিশা। বাসায় ফিরলেও আপাতত কোনো ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না এই অভিনয়শিল্পী। সামনের ১০ দিন তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তিশার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রথম আলোকে বলেন, ‘তিশার অসুস্থতার খবর শুনে অনেকেই নানাভাবে খোঁজখবর নিয়েছেন। সবার এমন ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই।’
অ্যাপেনডিসাইটিসের সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে গত সোমবার ভর্তি হয়েছিলেন তিশা।