বাড়িওয়ালা সুমন পাটওয়ারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালমুড়ি নাটকে সহশিল্পীদের সঙ্গে সুমন পাটওয়ারী (সর্বডানে)
ঝালমুড়ি নাটকে সহশিল্পীদের সঙ্গে সুমন পাটওয়ারী (সর্বডানে)

কিপটা ধাঁচের বাড়িওয়ালা তিনি। খেতে খুব পছন্দ করেন। কিন্তু স্ত্রী তাঁর খাওয়াদাওয়া পছন্দ করেন না। ফ্রিজ তালাবদ্ধ করে রাখেন। তাহলে উপায়? উপায় ঠিকই বের করে ফেলেন বাড়িওয়ালা। ঝালমুড়ি ধারাবাহিকে মজার এক বাড়িওয়ালার চরিত্রে দেখা যাবে অভিনেতা সুমন পাটওয়ারীকে। সুমন পাটওয়ারী বলেন, ‘আমার চরিত্রটা বেশ মজার। আমি এমন এক বাড়িওয়ালা, যার একমাত্র আয়ের উৎস বাড়িভাড়া। তবে ভাড়াটেদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। ওদের ওখানে গিয়ে আমি নিয়মিত খাওয়াদাওয়া করি।’
রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তার পরিচালনায় নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক ঝালমুড়ি। এনটিভির জন্য তৈরি হচ্ছে ধারাবাহিকটি।