বাবা-ছেলের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তারিখটা ৬ নভেম্বর। ঠিক ধরেছেন, গতকালের তারিখ এটা। এই তারিখটি আপনার-আমার কাছে যদি গুরুত্বপূর্ণ না-ও হয়ে থাকতে পারে, কিন্তু প্রখ্যাত অভিনেতা আলী যাকের ও তার ছেলে ইরেশ যাকেরের কাছে ঠিকই গুরুত্বপূর্ণ। কারণ এই বাবা-ছেলের জন্মদিন ৬ নভেম্বর।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়েছেন ইরেশ, যেখানে মা সারা যাকেরে হাতে কেকের থালা। পাশে দাড়িয়ে আছেন আলী যাকের। এই দুজনের গলা ধরে আদুরে ভঙ্গিতে পেছনে দাঁড়িয়ে আছেন ৩৯ বছরের ছোট্ট বাবু ‘ইরেশ’। কেক আর হাসিমুখ দেখেই বোঝা যায়, জন্মদিনের আমেজে এই বাপ-বেটা। আয়োজনটা পূর্ণতা পেয়েছে মা সারা যাকেরের উপস্থিতিতে।
ছবির সুত্র ধরে কথা হলো তার ইরেশের সঙ্গে। বললেন,‘এটা ৫ নভেম্বর রাত ১২টার পরে তোলা ছবি। ঘরোয়াভাবেই আয়োজন করা হয়েছিল এবারের জন্মদিনটা। বাবার কিছু বন্ধু, আত্নীয়স্বজন ও আমার কিছু বন্ধু উপস্থিত ছিলেন। জন্মদিনে যা হয়, মানে কেক কাটা, হাসি, গল্প, আড্ডাবাজি এসবই করেছি। এইতো।’
অবশ্য আয়োজনের খানিকটা ছিল পরদিন রাতেও। ইরেশের প্রবাসী বন্ধু কেক পাঠিয়েছিলেন। সেটা ঘিরেও আয়োজন হয়েছিল বেশ। ইরেশ যোগ করলেন, এখন তো আর ঘটা করে জন্মদিন পালন করার বয়স নেই। আর ওভাবে সময়ও পাই না। তবে পারিবারিকভাবে জন্মদিন পালন করতেই ভালো লাগে।