বার ড্যান্সার টয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমতাহিনা টয়া
মুমতাহিনা টয়া

মুমতাহিনা টয়া বার ড্যান্সার হয়ে অংশ নিলেন নাচে। নাটকের নাম সত্তা। নির্মিত হয়েছে অপরাধ জগতের ঘটনা নিয়ে। নাটকের একপর্যায়ে একজন বার ড্যান্সার হিসেবে উপস্থিত হন তিনি। তাঁর ভালো লেগে যায় অপরাধ জগতের একজনকে। চরিত্রটি নিয়ে টয়া বলেন, ‘কাজটা করে বেশ ভালো লেগেছে।’ তবে যার উদ্দেশ্যে টয়ার নাচ, তাকে অপরাধ জগৎ থেকে ফেরাতে পারলেন কি না, তার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।
এক খণ্ডের এ নাটকটি পরিচালনা করেছেন অতনু আদিত্য ও বিশ্বজিৎ দত্ত। টয়া ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা ও তৌসিফ মাহবুব।