বাসেই নাটক শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্নি বাই বাস নাটকের দৃশ্য
জার্নি বাই বাস নাটকের দৃশ্য

নাটকের নাম জার্নি বাই বাস। নাম থেকেই আন্দাজ করা যায়, বাসযাত্রীদের নিয়েই নাটকের কাহিনি। আসলেই তাই। জানালেন নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকের পুরো গল্পই বাসের মধ্যে। তিন দিনের জন্য একটি বাস ভাড়া করা হয়েছে। বসুন্ধরা ৩০০ ফুট থেকে পুবাইলের পথে দিনভর যাওয়া-আসার পথে বাসের মধ্যেই চলেছে এর শুটিং। পরিচালক বলেন, ‘কমেডি ধাঁচের হলেও গল্পের শেষাংশে গিয়ে নাটকটি আবেগময় হয়ে উঠবে। এতে অভিনয় করছেন ইরেশ যাকের, ঊর্মিলা শ্রাবন্তী কর, ঈশিকা খান, শামীম হাসান সরকার, রুমী, নবী, সীমান্ত।

শুটিং যেমন আনন্দময় ছিল, তেমনি কষ্টেরও। বললেন নাটকের এক অভিনয়শিল্পী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি বলেন, ‘শুটিংয়ের ফাঁকে ফাঁকে বাসভর্তি আমরা হইচই করে মজা করেছি। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসের মধ্যেই থাকতে হচ্ছে। অনেক সময় বসে থাকতে থাকতে ক্লান্তও লাগছে। পথে বাসে বসেই খাওয়াদাওয়া সারতে হচ্ছে।’

পরিচালক বলেন, ঈদের দিন রাতে বৈশাখী টেলিভিশনে দেখা যাবে নাটকটি।