বিগ বসে কিম কার্দাশিয়ান!

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসের বিভিন্ন মৌসুমে প্রতিযোগী হিসেবে দেখা গেছে ব্রিটিশ রিয়েলিটি টিভি তারকা প্রয়াত জেড গুডি থেকে শুরু করে মার্কিন মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের মতো তারকাদের। এবার শোনা যাচ্ছে, শিগগির বিগ বস ৮ অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে যোগ দিতে যাচ্ছেন ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’খ্যাত মার্কিন রিয়েলিটি টিভি তারকা, মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান।
সালমানের জন্য রণবীরের ত্যাগ!আন্তর্জাতিক রিয়েলিটি গেম শো বিগ ব্রাদারের ভারতীয় সংস্করণ বিগ বস। অনুষ্ঠানটির অষ্টম মৌসুমের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খান। ভারতীয় চ্যানেল কালারস টিভিতে এর প্রচার শুরু হয়েছে গত ২১ সেপ্টেম্বর।
ক্ষমা চাইলেন সালমানএরই মধ্যে বিগ বস ৮ অনুষ্ঠানের নির্মাতারা কিমের সঙ্গে যোগাযোগ করেছেন। এই মুহূর্তে আলাপ-আলোচনা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে শিগগির বিগ বস ৮ অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে দেখা যাবে ৩৪ বছর বয়সী এ তারকাকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
বিগ বস ৮ অনুষ্ঠানের মৌসুমজুড়ে কিমকে দেখা যাবে, নাকি বিশেষ অতিথি হিসেবে তিনি হাজির হবেন, তা অবশ্য জানা যায়নি।