বিজ্ঞাপন বিরতি ছাড়া ৯ ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহায় সাত দিনের বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে আসছে গাজী টিভি। এবারের অনুষ্ঠানমালা প্রচারের সময় প্রতিদিন টানা নয় ঘণ্টা বিজ্ঞাপন বিরতি দেবে না এই চ্যানেল। বিকেল সাড়ে চারটা থেকে রাত দেড়টা পর্যন্ত যেসব অনুষ্ঠান প্রচার করা হবে, সেসব অনুষ্ঠান কোনো ধরনের বিরতি ছাড়াই দেখানো হবে বলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
গতকাল রাজধানীর লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গাজী টিভি। এতে উপস্থিত ছিলেন গাজী টিভির প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ, ভাইস চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়াসহ অনেকে। গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘অনেক দিন থেকেই সবার একটা অভিযোগ, দেশের টিভি নাটক ও অন্যান্য অনুষ্ঠান ভালো হওয়া সত্ত্বেও দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে। বিষয়টি জানার পর আমরা পরামর্শক, গবেষক, সৃজনশীল প্রতিষ্ঠানের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। সবার একটাই অভিযোগ, মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনই এর প্রধান কারণ। এরপরই আমরা সিদ্ধান্ত নিই, এবার থেকেই আমরা বিরতিহীনভাবে অনুষ্ঠান দেখাব।’