বিটিভি

স্মৃতির আখরে
বিটিভিতে রোববার রাত ১২টায় প্রচারিত হবে পুরোনো চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতি আখরে’। উপস্থাপনা করেছেন দিনাত জাহান। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদি খান। অনুষ্ঠানের সব কটি গানই দ্বৈত কণ্ঠে গাওয়া। শিল্পীরা হলেন কনা-কিশোর, রন্টি দাস-মুহিন, কোনাল-এহসান বিপু, স্বীকৃতি-আরিফ, অনুপমা মুক্তি-রঞ্জন চৌধুরী, রাজীব-লুইপা, নির্ঝর-ইউসুফ, মৌটুসী-সাব্বির, লিজা-তাসিফ। প্রযোজক শফিউদ্দিন শিকদার।
রূপালী সিঁড়ি
বিটিভিতে ঈদের দিন বিকেল চারটা ৫ মিনিটে প্রচারিত হবে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘রূপালী সিঁড়ি’। এই অনুষ্ঠানে থাকছে লাভ স্টেশন, হানিমুন, কিং খান, কী দারুণ দেখতে, অল্প অল্প প্রেমের গ͸ল্প, জাগো, জিদ্দি মামা, পোড়ামন, ভালোবাসা জিন্দাবাদ, আই ডোন্ট কেয়ার ও আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির গান। উপস্থাপনা করেছেন শান্তা জাহান। প্রযোজক মোস্তাফিজুর রহমান।
ব্যান্ড শো
বিটিভিতে ঈদের দিন বিকেল পাঁচটা ৫ মিনিটে প্রচারিত হবে ‘ব্যান্ড শো’। উপস্থাপনা করেছেন নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে গান গেয়েছে চিরকুট, জলের গান, ফিডব্যাক, অবসকিওর, প্রমিথিউস, ডিফরেন্ট টাচ, গায়েন, দূরবীণ। প্রযোজক ফজলে আজিম।
নূপুরের ছন্দে
বিটিভিতে ঈদের দিন সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে নাচের অনুষ্ঠান ‘নূপুরের ছন্দে’। অনুষ্ঠানে নাচ পরিবেশন করেছেন চাঁদনী, রাসেল, ইভানা, তুষার, শাকিলা, তামান্না, জ্যোতি, সোহেল ও শখ এবং নাঈম ও নাবিলা। নৃত্য পরিচালনা করেছেন হাসান ইমাম। প্রযোজক মনিরুল হাসান।
সোনািল সময়
বিটিভিতে ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক সোনািল সময়। লিখেছেন বৃন্দাবন দাস, প্রযোজনা করেছেন আবু তৌহিদ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রাণ, শানু, আজিজুল হাকিম, হুমায়রা হিমু, শাহনাজ খুশী, হাফিজুর রহমান প্রমুখ।
গ্রামের সোনািলকে ঘিরে সকাল আর সময়ের দ্বন্দ্ব। তারা দুজনই মেয়েটিকে বিয়ে করতে চায়। তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। কিন্তু মেয়েটির কী ইচ্ছা তা কেউ জানতে চায় না।

আনন্দমেলা
বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। গ্রন্থনা, নির্দেশনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। প্রযোজনা করেছেন সরওয়ার মিয়া।
অনুষ্ঠানে থাকছে তিনটি নতুন গান। গেয়েছেন কনা ও আরিফ, কোনাল ও নির্ঝর এবং ইমরান ও নওমী।
চন্দন সিন্হার গাওয়া গানে ওয়ার্দা রিহাবের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া, নাঈম ও ২০ জন সহশিল্পী। পাখি নিয়ে একটি পর্বে অংশ নিয়েছেন মিরাক্কেলের আবু হেনা রনি, শশী ও সজল। থাকছে সমাজের নানা অসংগতি আর সমসাময়িক বিষয়ের ওপর রচিত এক ডজন নাটিকা। ঈদে গ্রামে যাওয়া-আসার সময় অতিরিক্ত যাত্রী হয়ে যানবাহনে না চড়ার আহ্বান জানিয়ে থাকছে একটি প্যারোডি গান। থাকছে স্মৃতিশক্তি পরীক্ষা নিয়ে দর্শক পর্ব। আরও থাকছে পুতুলনাচের মাধ্যমে ফেসবুক এবং টেক্সট বুকবিষয়ক টক শো।
রম্য বিতর্ক
বিটিভিতে মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘রম্য বিতর্ক’। বিতর্কের বিষয় ‘ঈদের আনন্দ শুধু নারীদের’। পক্ষে বলেছেন আল মনসুর ও আরমান পারভেজ মুরাদ আর বিপক্ষে বলেছেন শিরিন বকুল ও ফারহানা মিঠু। বিষয় বিশেষজ্ঞ ছিলেন আতাউর রহমান। সঞ্চালক রুবায়েত রাকিব। প্রযোজক মাহফুজার রহমান।
প্রিয় অপ্রিয়
বিটিভিতে মঙ্গলবার বেলা একটায় প্রচারিত হবে নাটক প্রিয় অপ্রিয়। লিখেছেন আবুল হায়াত। প্রযোজনা করেছেন জয়নাল আবেদিন সরকার। অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ শরিফ খান, দীপা খন্দকার, ডলি জহুর প্রমুখ। আহসান সাহেবের বড় মেয়ে গ্রামের এক মেধাবী ছেলেকে পছন্দ করে। কিন্তু ছেলেটিকে মেনে নিতে পারেনি আহসান সাহেব ও তার স্ত্রী। মা–বাবার অমতে বিয়ে করে তারা। এ ঘটনার অনেক দিন পর আহসান সাহেবের বাসায় একটি ছেলে এসেছে গ্রাম থেকে। সে ঢাকায় এসেছে উচ্চতর পড়াশোনার জন্য। এ পরিবারের সহযোগিতা প্রয়োজন তার। শুরুতে কেউ রাজি না হলেও একসময় পরিবারের খুব আপনজন হয়ে ওঠে সে। এই পরিবারের ছোট মেয়ের সঙ্গে তার বিয়ে চূড়ান্ত হচ্ছে। কিন্তু তার আগে সবাই মিলে গ্রামে ওই ছেলের বাড়িতে যাচ্ছে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে অন্য চমক।

নাগমোতির হাটে
বিটিভিতে বুধবার বেলা একটায় প্রচারিত হবে নাটক নাগমোতির হাটে । রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, সাথী, জয়রাজ প্রমুখ। চরের গ্রামের একটি পরিবার। পরিবারের কর্তা কোনো কাজ করে না, উদাসীন স্বভাবের। অভাব-অনটনে টিকতে না পেরে স্ত্রী কাজের সন্ধানে শহরে চলে যায়। সংসারে থাকে শুধু তাদের একমাত্র মেয়ে। একদিন বাবা তাকে বিক্রি করে দেয় যাত্রাদলের কাছে। আর মেয়েটিকে বলে, তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। একসময় মেয়েটি বুঝতে পারে সবকিছু।
সুর বিচিত্রা
বিটিভিতে মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘সুর বিচিত্রা’। অনুষ্ঠানে গান গেয়েছেন শাকিলা জাফর, অদিতি মহসিন, করিম হোসেন খান, জামাল হাসান, মল্লিকা, শামীমা পারভীন, আসমা বেগম। উপস্থাপনা করেছেন প্রিতম। প্রযোজক সৈয়দ জামান।
স্বপ্ন ও বাস্তবতা
বিটিভিতে বুধবার সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে নাটক স্বপ্ন ও বাস্তবতা। লিখেছেন বরজাহান হোসেন, পরিচালনা করেছেন মোহাম্মদ মেহেদী হাসান। অভিনয় করেছেন আহমেদ রুবেল, তমালিকা কর্মকার, রাশেদ অপু, প্রসূন আজাদ প্রমুখ। জীবনে কখনো সুখের ছোঁয়া পায়নি মফিজ। অভাব, অনটন তার নিত্যসঙ্গী। সংসারে স্ত্রীর অপমান সইতে হয় তাকে। আর ফয়েজের স্বপ্ন রেশমাকে জীবনসঙ্গী করে বাকি জীবন পার করে দেওয়া। তারা দুজন স্বপ্ন পূরণের আশায় শহরে আসে। গরু চুরি করে। এই গরু বিক্রির টাকা দিয়ে নিজেদের স্বপ্ন পূরণের পরিকল্পনা তাদের।
অনেক কথা বলার ছিল
বিটিভিতে বুধবার বিকেল পাঁচটা ৫ মিনিটে প্রচারিত হবে আড্ডার অনুষ্ঠান ‘অনেক কথা বলার ছিল’। অনুষ্ঠানের অতিথি বিন্দু। উপস্থাপনা করেছেন নাদের চৌধুরী। প্রযোজক আবু তৌহিদ।
থাপ্পড় নাটকে শামীম জামান, জাহিদ হাসান ও হাসিন। বিটিভিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক থাপ্পড়। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন শামীম জামান।বিটিভিতে ঈদের দিন দুপুর ১২টা ১০ মিনিটে দেখানো হবে বিন্দু অভিনীত বাংলা ছবি দারুচিনি দ্বীপ
লাভ টু বি কনটিনিউড নাটকে শোয়েব ও মৌসুমী নাগ। বিটিভিতে প্রচারিত হবে বুধবার রাত সাড়ে আটটায়। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।