বিটিভিতে 'গল্প নয় সত্য'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা ও বিনোদনের মিশেলে নতুন একটি অনুষ্ঠান শুরু করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ‘গল্প নয় সত্য’ নামের এই অনুষ্ঠান মানব উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন নির্মাতারা। ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব প্রচার করেছে বিটিভি।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি তারকা হোটেলে ‘গল্প নয় সত্য’-এর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘এডুটেইনমেন্ট’ভিত্তিক এই টিভি অনুষ্ঠানটির বিস্তারিত জানায় নির্মাতা সহযোগী প্রতিষ্ঠান জাইকা।
অনুষ্ঠানের চারটি অংশে স্থানীয় উদ্ভাবনী, সমাজকর্ম, প্রকৃতি ও উন্নয়নকে তুলে ধরা হবে। অনুষ্ঠানটির মাধ্যমে একই সঙ্গে মানুষকে শেখানো ও সচেতন করা হবে। যৌথভাবে এটি নির্মাণ করছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাইকা ও বাংলাদেশ টেলিভিশন।