বিটিভিতে 'টুইংকেল টুইংকেল লিটল স্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে উপস্থাপিকা মৌসুমী মৌ।
‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে উপস্থাপিকা মৌসুমী মৌ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে শিশুদের বিশেষ অনুষ্ঠান ‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’।

নাচ, গান, কৌতুক, জাদু ইত্যাদি ছাড়াও শিশুদের মজার মজার কর্মকাণ্ডের বিভিন্ন দৃশ্য দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

এ অনুষ্ঠানে পরিবারসহ অংশ নিয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও অভিনেত্রী সুমনা সোমা। তাঁরা কথা বলেছেন নিজেদের ছোটবেলার ঈদ সম্পর্কে।

ইলন সফিরের পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টা ১৫ মিনিটে।