বিপাশা হায়াত সলো এক্সিবিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর শিরোনাম ‘বিপাশা হায়াত সলো এক্সিবিশন’। নাট্যকার, অভিনয়শিল্পী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতের আঁকা ছবি নিয়ে দক্ষিণ কোরিয়ার সিউলে এই প্রদর্শনী শুরু হয়েছে ১৪ ডিসেম্বর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তিনি এখন আছেন সিউলে। তাঁর স্বামী তৌকীর আহমেদ জানান, এই প্রদর্শনীতে আছে বিপাশার আঁকা ‘মেমোরি, মেমোয়ার, সাবকনসাস আর মনোলগ’ ভাবনার ওপর বিমূর্ত কিছু ছবি।

এই বছর জানুয়ারি মাসে ইতালির রোমে বিপাশা হায়াতের প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী হয়। দ্বিতীয়টি হচ্ছে সিউলে। তৌকীর আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে কোনো শিল্পীর একক প্রদর্শনী হওয়া খুব সম্মানের ব্যাপার। এর আগে বাংলাদেশে তাঁর আরও তিনটি একক প্রদর্শনী হয়েছে। এ ছাড়া তিনি যৌথ শিল্পীদের কয়েকটি প্রদর্শনীতেও অংশ নিয়েছেন।’

প্রদর্শনী শেষ হওয়ার আগেই ২১ ডিসেম্বর দেশে ফিরবেন বিপাশা হায়াত।