বিশ্বকাপের আগে নাটকেও ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনে ঈদ উৎসব আর বিশ্বকাপ ফুটবলের আসর গায়ে গা লাগিয়ে আসছে। তাই টেলিভিশন নির্মাতারা দুটি উপলক্ষকে মাথায় রেখেই নেমেছেন নির্মাণে। ফুটবলের সঙ্গে উৎসবের এমন মাখামাখি নিয়েই নির্মিত হলো টেলিছবি ‘ফুটবলে প্রেম’। এটি নির্মাণ করলেন এস এ হক অলিক। রচনাও তাঁর। সম্প্রতি টেলিছবিটির শুটিং হলো গাজীপুরের মাওনায়। এতে অভিনয় করেছেন অপূর্ব, জান্নাতুল নাইম এভ্রিল, ইসরাত চৈতি, কিসলু, শিখাসহ অনেকে।
টেলিছবিটি প্রসঙ্গে পরিচালক বললেন, প্রবাসী সাবেক এক ফুটবলারকে নিয়ে কাহিনি। যার প্রেমে পড়েছে দুই বোন। এই দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন এভ্রিল ও চৈতি। আর সাবেক ফুটবলারের চরিত্রে অপূর্ব। জানালেন, আসছে ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে টেলিছবিটি।