বিষয় 'পেট্রলবোমা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা-আতঙ্ক মানুষের মনে কেমন প্রভাব ফেলছে, তা-ই নিজের টেলিছবিতে তুলে ধরছেন অরণ্য আনোয়ার। লিখেছেন ও পরিচালনা করেছেন তিনি। নাম পোড়া গন্ধ শহরজুড়ে। অভিনয় করছেন তৌকীর আহমেদ, তারিনসহ আরও অনেকে। টানা চার দিন এর শুটিং হয়েছে চট্টগ্রামে। গতকাল বুধবার সকালেই সবাই ফিরেছেন সেখান থেকে। এরপর কাজ হবে ঢাকায়।
অরণ্য আনোয়ার বলেন, ‘আমি একেবারে সাম্প্রতিক একটি বিষয় নিয়ে কাজ করেছি। আশা করছি দর্শক তা দেখবেন। পেট্রলবোমা কীভাবে মানুষের মনকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে, যাঁরা এর শিকার হচ্ছেন, তাঁদের ভবিষ্যৎ—সবই আমি তুলে ধরার চেষ্টা করছি এই টেলিছবিতে।’
তিনি জানান, টেলিছবিটির কাজ শেষ হওয়ার পর প্রচারের ব্যাপারে চ্যানেলের সঙ্গে আলোচনা করবেন।