সারিকার 'হঠাৎ বিয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারিকা
সারিকা

বিয়ে করেছেন মডেল ও অভিনয়শিল্পী সারিকা। বর মাহিম করিম ব্যবসায়ী। সারিকা এখন আছেন উত্তরায় চার নম্বর সেক্টরে তাঁর শ্বশুরবাড়িতে।

আজ বুধবার দুপুরে প্রথম আলোকে সারিকা জানান, ১০ আগস্ট সন্ধ্যায় তাঁদের বিয়ে হয়েছে। আর বিয়েটা হয়েছে পারিবারিকভাবে, অনেকটা হঠাৎ করেই। তেমন কোনো পূর্ব প্রস্তুতিও ছিল না।

পরে এ বিষয়ে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাঁরা ১২ আগস্ট ঢাকায় ম্যাজিষ্ট্রেটের আদালতে গিয়ে বিয়ে সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মধুচন্দ্রিমার বিষয়ে সারিকা জানান, এ মাসেই তাঁরা দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন।

তবে ঠিক কোথায় যাচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি।