বিয়ের অনুষ্ঠান উপস্থাপনায় আমব্রিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাস্ট ম্যারিড’ অনুষ্ঠানের দৃশ্য
‘জাস্ট ম্যারিড’ অনুষ্ঠানের দৃশ্য

বিয়ের নানা ধরনের অনুষঙ্গ নিয়ে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘জাস্ট ম্যারিড’। এতে থাকবে বিয়েবাড়ি, বর-কনের সাজসজ্জা, খাবারদাবারসহ বিয়েকেন্দ্রিক নানা ধরনের খোঁজখবর। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমব্রিন। উপস্থাপক জানালেন, শুধু বিয়েবিষয়ক তথ্যই নয়, অনুষ্ঠানে সদ্যবিবাহিত এক জুটির সঙ্গে আলাপচারিতাও থাকবে।

এর আগে এই উপস্থাপক ক্রিকেট, সংগীত, চলচ্চিত্রবিষয়ক বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আমব্রিন বললেন, ‘অনুষ্ঠানটা আমার জন্য বেশ উপভোগ্য। বিয়ে মানেই একটা আনন্দের ব্যাপার। তাই আনন্দ নিয়েই উপস্থাপনা করেছি।’
খন্দকার শাহাদাৎ হোসেনের প্রযোজনায় ‘জাস্ট ম্যারিড’ প্রচারিত হবে প্রতি মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে এসএটিভিতে।