বৃষ্টি ভেজা কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক বৃষ্টি ভেজা কাব্য। শাহ মো. নাঈমুল করিমের রচনায় ও হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রিচি সোলায়মান, তানজিকা প্রমুখ।
তুলতুল মোটামুটি কাক ভেজা হয়ে ঘরে ঢুকল। দেখেই মেজাজটা খারাপ হয়ে যায় সুমনের। নাহ্, ওর মা বৃষ্টির যদি একটু আক্কেল থাকত। কিন্তু কিছু বলতে চাইলেও কিছু বলার নেই। কারণ, আট মাস ধরে দুজনে আলাদা থাকছে। খুব শিগগির ডিভোর্স হয়ে যাবে। সুমন মারিয়াকে বিয়ে করে ফেলবে। বৃষ্টিও বিয়ে করবে আদনানকে।