প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল নাইনে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে একক নাটক বেবী আপা। মাসুম রেজার রচনায় ও নাজনীন চুমকীর পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিন, সাঈদ বাবু প্রমুখ। বেবি আপা চল্লিশ পেরোনো এক নারী। চাকরি করেন মহল্লার ভেতরেই এক রড-সিমেন্টের দোকানে। তিনি বিবাহিত। স্বামী এক বছর ধরে বেকার। বেবী আপার বেতনেই সংসার চলে। তবে তারা স্বামী-স্ত্রী মিলে খুব সুখী দম্পতি। মহল্লার ভেতর বেবী আপা ভীষণ জনপ্রিয়। অফিসে যাওয়ার আগে বা অফিস শেষ করে ফিরে কিংবা অফিস থেকে নানা বাহানায় ছুটি নিয়ে এসে মহল্লাবাসীর উপকার করেন। উপকার করা তার নেশা। মহল্লার সবাইকে নিয়ে বেশ হাসি-আনন্দে বেবী আপার দিন কাটলেও একদিন একটা অঘটন ঘটে যায়।