বোতলের জিন তিশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথে একটি কাচের বোতল কুড়িয়ে পান লেখক জিম। ছিপি আটা বোতলের ভেতরটা ধোঁয়াচ্ছন্ন। তার মনে হয়, সেটার ভেতর থেকে একটি জিন বেরিয়ে এসে পূরণ করবে তার তিনটি ইচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তিশাকে। তিশার দাবি, তিনি ওই বোতলের ভেতরেই ছিলেন।
সমস্যায় জর্জরিত লেখক জিমের জীবন। এ পরিস্থিতি থেকে মুক্তি চান তিনি। চান একটু পরিবর্তন। তার মনে হয়, কুড়িয়ে পাওয়া বোতলটি তার জীবন বদলে দেবে। সকালে ঘুম ভাঙতেই দেখেন, বোতলের ভেতর থেকে বেরিয়ে আসে জিমি নামের একটি মেয়ে। ‘জিম অ্যান্ড জিমি’ নাটকের কাহিনি এটি।
‘জিম অ্যান্ড জিমি’ নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও নুসরাত ইমরোজ তিশা। নাটকটি লিখেছেন রূপান্তর ও পরিচালনা করেছেন মোস্তাসীর বিপন। ঈদুল আজহার দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় বৈশাখী টেলিভিশনে দেখানো হবে নাটকটি।