বৈশাখী টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি পিএস সাদমান বলছি

ইরেশ যাকের অভিনয় করেছেন আমি পিএস সাদমান বলছি নাটকে। এটি ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিমি করিম প্রমুখ।

বড়লোক বাবার একমাত্র মেয়ে রাইতা ইসলাম। মাস্টার্স শেষ হতেই বাবা তাঁকে বিয়ে দেয়ার জন্য পেছনে লেগেছেন। রাইতা বায়না ধরেছেন, এবারের জন্মদিন তিনি বান্ধবীদের সঙ্গে কক্সবাজারে পালন করবেন। বাবা এই সুযোগে তাঁর সঙ্গে জুড়ে দিয়েছেন এক বডিগার্ড। রাইতা হোটেলকক্ষে বান্ধবীদের সব বলে। এরই মধ্যেই দরজায় নক হয়। দরজা খুলেই দেখা যায় বোকাসোকা একটি ছেলে দাঁড়িয়ে। তাঁর নাম বডিগার্ড সাদমান। অসম্ভব বিরক্ত হন রাইতা। কিন্তু ঘটনাক্রমে একদিন প্রকাশ পেয়ে যায় যে পিএস সাদমান আসলে বোকাসোকা নন।

জিম অ্যান্ড জিমি

বৈশাখী টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক জিম অ্যান্ড জিমি। রূপান্তরের রচনায় ও মোন্তাসির বিপনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও নুসরাত ইমরোজ তিশা। নাটকের গল্পটি দুটো চরিত্রকে নিয়ে—একটি অতি সাধারণ, অন্যটি অসাধারণ। চল্লিশে পা ফেলা অতি সাধারণ জিম পেশায় একজন লেখক। তাঁর জীবনে সমস্যার কোনো শেষ নেই। জিম মনেপ্রাণে চান এ জীবনের পরিবর্তন। কুড়িয়ে পাওয়া একটি কাঁচের বোতল এভাবে তাঁর জীবন বদলে দেবে, তা কখোনো ভাবেননি জিম। ছিপি আটকানো বোতলটায় কেমন যেন ধোঁয়াশা। তিনি ভেবেছিলেন, বোতল থেকে কোনো জিন বেরিয়ে এসে তার তিনটি ইচ্ছা পূরণ করবে। বোতল খোলার পরও কোনো জিনের দেখা পান না তিনি। তবে সকালে ঘুম ভাঙতেই চমকে ওঠেন।

মিউজিক মাস্তি

ঈদের দিন বৈশাখী টেলিভিশনে বেলা ৩টা ১০ মিনিটে দেখানো হবে আড্ডা অনুষ্ঠান ‘মিউজিক মাস্তি’। অনুষ্ঠানজুড়েই আছে জনপ্রিয় শিল্পীদের গান, বিভিন্ন মজার প্রশ্ন ও উত্তর। সংগীতশিল্পী লিজার উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বর্তমান সময়ের চার সংগীতশিল্পী মাহাদী, মুহিন, কোনাল ও কণা।

আতঙ্কিত মুন্না

আতঙ্কিত মুন্না নাটকের দৃশ্যে রওনক হাসান ও স্পর্শিয়া। মমর রুবেলের রচনায় ও নিলয় মাসুদের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বৈশাখী টেলিভিশনে।