ভালোবাসা দিবসে নতুন করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল্পের রঙ নীল নাটকের দৃশ্যে ইমন ও তিশা
গল্পের রঙ নীল নাটকের দৃশ্যে ইমন ও তিশা

তিশা ও ইমন—খুব চেনা এ দুই শিল্পী নাকি এর আগে কখনোই জুটি বেঁধে অভিনয় করেননি। এবারের ভালোবাসা দিবসের জন্য নির্মিত নাটক গল্পের রঙ নীল-এ অভিনয় করার পর এমনটাই জানালেন তাঁরা। জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত নাটকটি আসছে ভালোবাসা দিবসে, দেখানো হবে এনটিভিতে।
সম্প্রতি শেষ হয়েছে গল্পের রঙ নীল নাটকের শুটিং। ইমন বলেন, ‘গল্পটি অসম্ভব সুন্দর। বেশ জমজমাট একটি প্রেমের নাটক তৈরি হয়েছে।’
তিশা বলেন, ‘অদ্ভুত সুন্দর একটি প্রেমের গল্প নিয়ে এ নাটক। প্রচুর সুন্দর সুন্দর প্রেমের মুহূর্ত আছে। আশা করি, বেশ প্রাণবন্ত ও উপভোগ্য একটি প্রেমের নাটক দেখতে পাবেন দর্শক।’