ভালোবাসা দিবসে ঘৃণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনি, তাহসান, শখ
জেনি, তাহসান, শখ

আসছে ভালোবাসা দিবস। এ দিনটি সামনে রেখে নাটকে, গানে, চলচ্চিত্রে সবাই খুঁজবেন ভালোবাসা! কিন্তু এবারের ভালোবাসা দিবসে দেখা যাবে ঘৃণার গল্প। তা-ও আবার এ ঘৃণার গল্প গড়ে উঠেছে তাহসানকে ঘিরে! টেলিছবিটির নাম তাই দেওয়া হয়েছে আই হেট ইউ । এতে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে দেখা যাবে। আর তাঁর বিপরীতে থাকবেন জেনি ও শখ।
টেলিছবির পরিচালক গোলাম কিবরিয়া ফারুকী জানান, সবার সঙ্গে আলোচনা করেই মূল গল্পের স্বার্থে টেলিছবিটির নাম রাখা হয়েছে আই হেট ইউ। কিবরিয়া ফারুকী বলেন, ‘একেবারে শুরুতে টেলিছবিটির নাম ছিল আমি ও দুই রাজকন্যা। কিন্তু পাণ্ডুলিপি তৈরির পর প্রযোজক, পরিচালক ও গল্পের রচয়িতা টেলিছবির নাম বদলে দেন।’
‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতায় পাঠানো দর্শকদের কাহিনি থেকে বাছাই করা হয়েছে আই হেট ইউ-কে। এটি লিখেছেন রেজাউল আলম। নির্মাতা কিবরিয়া ফারুকী প্রথমবারের মতো যুক্ত হয়েছেন এ প্রতিযোগিতার সঙ্গে। তবে তাহসান কিন্তু নতুন নন। পরপর তিন বছর ধরে তিনি সম্পৃক্ত ক্লোজআপের এই উদ্যোগের সঙ্গে। আই হেট ইউ-এর শুটিং শুরু হবে ৬ ফেব্রুয়ারি। এটি প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে।