প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ভালোবাসা দুজনার। আকাশ রঞ্জনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন ইমন, শায়লা সাবি, পিয়া বিপাশা প্রমুখ।
ইমন ও সাবি দুজনে বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত জুটি। দিনের পর দিন শুটিংয়ের জন্য একসঙ্গে বাইরে থাকতে হয় তাদের। এই একসঙ্গে সময় কাটানোর ফাঁকেই দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হতে থাকে। কিন্তু ইমন আসলে বিবাহিত। নিজেরই এক ভক্তের সঙ্গে বিয়ে হয়েছিল তার। স্ত্রীকে ভালোবাসে সে, কিন্তু মন পড়ে থাকে সাবির কাছে। সাবিও বিয়ে করে না। কারণ সে ভালোবাসে ইমনকে। লুকিয়ে লুকিয়ে চলতে থাকে দুজনের অকথিত ভালোবাসা। ইমন একটা সময় নিজেকে অপরাধী মনে করতে থাকে।