ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪-এর যাত্রা শুরু

নতুন মডেলের সন্ধানে ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪ প্রতিযোগিতার যাত্রা শুরু হলো। ভিট ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আবারো আয়োজিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন মডেল নোবেল, অভিনেত্রী তানিয়া আহমেদ ও বিউটিশিয়ান কানিজ আলমাস খান। পরিচালনায় থাকছেন তাহের শিপন ও রুমানা রশিদ ঈশিতা। কার্যনির্বাহী প্রযোজক ও সার্বিক তত্ত্বাবধানেও থাকছেন রুমানা রশিদ ঈশিতা।
আগ্রহী ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীরা www.vctm3.com অথবা www.facebook.com/veetbd ঠিকানায় রেজিস্ট্রেশন করতে পারবেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মাহবুব বাসেত, ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২ সালের বিজয়ীরাসহ রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড, চ্যানেল আই ও হাভাস মিডিয়া বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।