ভুতু-কিরণমালার শুটিং শুরু হচ্ছে আবার
ভুতু ও কিরণমালার ভক্তদের জন্য সুখবর। পুরোদমে বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকগুলো শুটিং।
জানা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রাথমিকভাবে কাজ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে টালিগঞ্জে ফের শুরু হচ্ছে বিভিন্ন মেগা ধারাবাহিকের শ্যুটিং।
স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে আজ সন্ধ্যায় টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইন্টার্ন ইন্ডিয়ার সদস্যরা জানান, ঘটনার কথা জানতে পেরে দার্জিলিং থেকে অবিলম্বে কাজ শুরু করার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে।
প্রসঙ্গত, চুক্তিপত্র অনুযায়ী ১০ ঘণ্টার পর কাজ করলে ওভারটাইম দিতে হয় সব কর্মীকে। কয়েকটি প্রযোজক সংস্থা তা দিলেও অধিকাংশ মেগা সিরিয়ালের প্রযোজক ওভারটাইম দিচ্ছে না বলে অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধে থেকে টালিগঞ্জে কাজ বন্ধ করে দেন টেকনিশিয়ানরা। বন্ধ হয়ে যায় ভুতু, গোয়েন্দা গিন্নি, পটল কুমার গানওয়ালা, কিরণমালা, বেদেনী মলুয়া, আমার দুর্গার মতো অধিকাংশ মেগা ধারাবাহিকের শ্যুটিং।