ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী হতে গিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়ের জন্য এরই মধ্যে অনেক চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন। নতুন অভিনেতা হিসেবে নাম কুড়িয়েছেন ঢের। এবার চরিত্রের খাতিরে তৌসিফ মাহবুব শুরু করলেন ঢাকা শহরের বাসে বাসে ঘোরাঘুরি। কারণ তাঁর চরিত্রটিই এমন, ভ্রাম্যমাণ বিক্রয়কর্মীর।
শুটিং শুরুর আগে আলাদা সময় নিয়ে দেখলেন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী অর্থাৎ হকারদের কথা বলার ধরন, শুনলেন তাঁদের অভিজ্ঞতা। তারপর দাঁড়ালেন ক্যামেরার সামনে। এমন ঘটনা ঘটেছে ঝালমুড়ি ধারাবাহিকে অভিনয়ের সময়। তৌসিফ বললেন, ‘ধারাবাহিকে আমি অনেক বড়লোকের ছেলের চরিত্রে অভিনয় করলেও একদিন অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসি। তারপর বাসে ও শহরের বিভিন্ন জায়গায় টুথব্রাশ বিক্রির কাজ শুরু করি।’
রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা পরিচালনা করছেন নাটকটি। রনি জানান, আগামী মাসের শেষ দিকে আরটিভিতে ঝালমুড়ির প্রচার শুরু হবে।