ভয় দিয়ে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিথিলা
মিথিলা

এত দিন  র‍্যাম্পে হাঁটাহাঁটির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। এবার নাম লেখালেন অভিনয়ে। তবে শুরুতেই বেছে নিলেন ‘ভয়ংকর’ পথ। ‘ফ্রাইট নাইট’ নামে ভৌতিক ও অাধি–ভৌতিক গল্প নিয়ে তৈরি একটি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।
ধারাবাহিকটির দুটি গল্পে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা। একটি গল্পের নাম ‘ফ্যামিলি এনিমি’, অন্যটি ‘গেইম’। গল্প দুটি লিখেছেন তারিফ রহমান এবং পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
অভিনয়ের ব্যাপারে মিথিলা বলেন, ‘ র‍্যাম্পে কাজ করছি নিয়মিত। প্রথমে শুধু  র‍্যাম্পে থাকারই ইচ্ছা ছিল। কিন্তু এরপর অভিনয়ের চিন্তা মাথায় আসে। তাই কাজটি করলাম।’
নাটকের পরিচালক জানান, এ মাসের শেষ সপ্তাহ থেকে গাজী টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরুর কথা আছে।