মজার খেলায় চার গুণী শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানের এক ফাঁকে বাঁ থেকে শিরিন আলম, আফরোজা বানু, বাঁধন, লায়লা হাসান, শম্পা রেজা
অনুষ্ঠানের এক ফাঁকে বাঁ থেকে শিরিন আলম, আফরোজা বানু, বাঁধন, লায়লা হাসান, শম্পা রেজা

তাঁদের দেখা গেছে নাটক কিংবা সিনেমায়। অনেকে সুযোগ পেয়েছেন একসঙ্গে কাজ করার। অনেকের আবার সবার সঙ্গে দেখাই হলো লম্বা সময় পর। তবে কাজ করা কিংবা দেখা হওয়াটা আসলে এবার মুখ্য ছিল না। এবার অভিনয়জগতের চার গুণী অভিনয়শিল্পী লায়লা হাসান, শম্পা রেজা, আফরোজা বানু ও শিরিন আলম খেলা নিয়ে মেতে ছিলেন পুরোটা সময়।
কথা হচ্ছে গেম শো ‘আজকের অনন্যা’ নিয়ে। গাজী টিভির এই নিয়মিত অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব প্রচারিত হবে আজ রাত নয়টায়। প্রতি সপ্তাহে এতে অংশ নিয়ে থাকেন বিভিন্ন শ্রেণি ও পেশার নারীরা। তুষার জামালের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
আজকের বিশেষ পর্বে দেখা যাবে চার অভিনয়শিল্পীকে বিভিন্ন মজার খেলায় মেতে থাকতে। সম্প্রতি এফডিসিতে এ অনুষ্ঠানের দৃশ্য ধারণ হয়।