মধ্যরাতের কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে একটি নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এবারের নাটকে আবৃত্তিকার শিমুল মুস্তাফা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম মধ্যরাতের কবিতা। নাটকে তাঁর চরিত্রের নাম ‘কবি’। গল্পে দেখা যাবে, একজন ভালো ফটোগ্রাফার হলেও শখের বশে আবৃত্তি করেন কবি। গত ২৩ ও ২৬ ডিসেম্বর রাজধানীর রবীন্দ্রসরোবর ও উত্তরার দিয়াবাড়িতে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌটুসী বিশ্বাস, আনিকা ও কাজী জাইমা। নাটকটির লেখক ও পরিচালক তারিক মুহাম্মদ হাসান জানান, নতুন বছরের শুরুর দিকে চ্যানেল আইতে এটি প্রচারের কথা আছে।