মন খারাপ করে ফিরেছেন সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন ছোট পর্দার অভিনেতা আবদুন নুর সজল। ঘুরেছেন হলিউডের বেশকিছু খ্যাতিমান স্টুডিওতে। দেখা করেছেন পর্দার আড়ালে থাকা বেশকিছু খ্যাতিমান অভিনয়শিল্পীদের সঙ্গে। যাঁরা দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে। যুক্তরাষ্ট্র বা হলিউড থেকে ফেরার সেই গল্পই ছবিতে তুলে ধরা হলো
১ / ১১
যুক্তরাষ্ট্রে নেমেই বন্ধুকে চমকে দেন সজল। সজলের বন্ধু মিলা হোসেন। ২০০০ সালের দিকে তিনি ফটোসুন্দরী হয়েছিলেন। একসময় কাজে নিয়মিত থাকলেও বর্তমানে দীর্ঘদিন ধরে তিনি কাজ থেকে দূরে রয়েছেন।
ছবি: সংগৃহীত
২ / ১১
হলিউডের ইউনিভার্সাল স্টুডিও সামনে। ভেতর–বাহির ঘুরে দেখেন এই তারকা। হলিউডেও ঘুরেছেন। জায়গাগুলো তাঁর অনেক পছন্দের
ছবি: সংগৃহীত
৩ / ১১
ঘুরতে দিয়ে একাধিক সহকর্মীদের সঙ্গে দেখা করেন এই অভিনেতা। রিচি সোলায়মানের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা। নিউইয়র্কে আড্ডা জমতে সময় লাগেনি
ছবি: সংগৃহীত
৪ / ১১
দীর্ঘদিন পরে সজলের দেখা মিলল অভিনেত্রী নাফিজা জাহানের। অনেক দিন পরে দেখা, তাই অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্ট্যাটাসে লিখেছেন, সবকিছু পুরো বিষয়টি ফিল্মের মতো লাগছিল
ছবি: সংগৃহীত
৫ / ১১
মৌ (নওশীন নাহরিন মৌ)–এর সঙ্গে দেখা করব না, তাই কি হয় বললেন সজল। ‘অনেক দিন পরের সবার সঙ্গে দেখা, কি ভালো সময় কেটেছে’-বললেন সজল
ছবি: সংগৃহীত
৬ / ১১
যুক্তরাষ্ট্রে গিয়ে শুটিংয়েও অংশ নেন সজল। যুক্ত হন আইবিটিভি–এর একটি আড্ডায়। তাঁর সঙ্গে মিলা হোসেন
ছবি: সংগৃহীত
৭ / ১১
এমনিতে মধ্যরাতে আড্ডা দেওয়ার সময় মেলে না। মধ্যরাতে টাইম স্কয়ারে কিছুটা সময়। সজল বললেন, ‘অসম্ভবকে সম্ভব করলাম।’
৮ / ১১
নিউইয়র্কের জেফারসন বন্দরে সূর্যাস্তের মুহূর্তে সজল। অবসর কাটানোর জন্য সেরা একটি জায়গা বললেন সজল
ছবি: সংগৃহীত
৯ / ১১
ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে এবং জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র’, বিখ্যাত উক্তিটি লিখে ছবিটি ফেসবুকে পোস্ট করে ভালো লাগা প্রকাশ করেন এ তারকা
ছবি: সংগৃহীত
১০ / ১১
যুক্তরাষ্ট্র অনেক দিন কাটিয়েছেন। ঘুরেছেন পছন্দ মতো জায়গায়। নিউইয়র্ক, বিশেষ করে বলতে গেলে হলিউড দুনিয়া নিজের মতো করে ঘুরে দেখাও অনেক আনন্দের ছিল। ‘দেশে ফিরে আসাটা অবশ্যই আনন্দের। সেখানে একটা লম্বা সময় পরে সবার সঙ্গে দেখা হয়েছিল। সবকিছু মিলিয়ে ফিরে আসাটা মন খারাপের জায়গা তৈরি করেছে।’
ছবি: সংগৃহীত
১১ / ১১
সম্প্রতি দেশে ফিরেছেন। আবারও শুরু হয়েছে ব্যস্ততা। দেশে থাকলেও সহকর্মীদের সঙ্গে নিয়মিত দেখা হয়, তেমন না। ছবিটি পোস্ট করে সজল লিখেছেন, ‘বহুদিন পরে আবারও দুজনে
ছবি: সংগৃহীত